নকলায় চিত্র অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ , ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন।

হাসান মিয়া, নকলাঃ শেরপুরের নকলা উপজেলায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত ফরহাদ ক্যাডেট একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় তিনটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রথম ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন তাফান্নুম, দ্বিতীয় স্থান স্থান অর্জন করে রাইসা মনি এবং তৃতীয় স্থান লাভ করে নাফিউ।

দ্বিতীয় ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে আফিফ, দ্বিতীয় স্থান অর্জন করে মাইশা ও তৃতীয় স্থান অর্জন করে সিনহাদ। তৃতীয় ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন রওনক হাসান রনক, দ্বিতীয় স্থান অর্জন করে তানহা তাবাসসুম এবং তৃতীয় স্থান স্থান অর্জন করে মুনতাহা।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুল জলিল। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) মাসুম, সহকারী শিক্ষক হাসান মিয়া, রওনক জাহান, হাসমিন, ফাতেমা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।