
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-যশোর জেলার শার্শা উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা হতে ২০২৫ সালের এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ- ৫’ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে শার্শা উপজেলা প্রশাসন।
শনিবার(১৯ জুলাই) বিকাল ৪টায় শার্শা উপজেলা পরিষদ অডিটরিয়াম কমপ্লেক্স এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান। অত্র উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা এবং টেকনিক্যাল ভোকেশনালের এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫’ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং অভিভাবকবৃন্দ সংবর্ধনায় অংশ নেন।
শার্শা উপজেলায় জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা মোট-১৭৮ জন। এর মধ্যে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তীর সংখ্যা-০৪(চার) জন,ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫’ প্রাপ্তীর সংখ্যা-১২ জন এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫’ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীর সংখ্যা-১৬২ জন।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও ডা. কাজী নাজিব হাসান বলেন, “মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মেধাকে জাতির সেবায় কাজে লাগাতে হবে, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, তাদের অনিয়ম ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে, নেতৃত্ব দিতে হবে। তাহলে এ দেশটা সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত হবে”।
আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদেরকে সন্মাননা পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শওকত মেহেদী সেতু,সহকারী কমিশনার(ভুমি),বজলুর রশিদ(ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার),কৃষি কর্মকর্তা-দীপক কুমার সাহা,সমবায় কর্মকর্তা-তৌহিদুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা-এস এম সাকির উদ্দিন,শার্শা থানার তদন্ত কর্মকর্তা-এসআই শাহ আলম সহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...