কমলগঞ্জের শমশেরনগরে পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ , ২৩ জুলাই ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান মাঠে কমলগঞ্জ থানার পুলিশ একাদশ ও শমশেরনগর একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বুধবার (২৩ জুলাই) বিকাল ৫ টায় এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর ও পরিদর্শক (তদন্ত) শামীম আকন্জীর নেতৃত্বে পুলিশের ফুটবল দল ও নাসির চৌধুরী ও সাইফুর রহমান রিমনের নেতৃত্বে শমশেরনগর একাদশ প্রীতি ফুটবল ম্যাচে অংশ গ্রহণ করে। খেলায় ৪-২ গোলে শমশেরনগর একাদশ জয়লাভ করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, স্বাস্থ্য মন সুস্থ্য রাখতে খেলার প্রয়োজন। তাছাড়া মানুষজনের সাথে সম্প্রীতি বজায় রাখতেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।