
মোঃ আবু হানিফ, শেরপুর: ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৯ জুলাই শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, লিজা নার্সারির স্বত্বাধিকারী মো. সাদেক আলী প্রমুখ।
ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, শেরপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনীতিবিদ, স্বেচ্ছাসেবী-সামাজিক সংগঠনের সদস্যগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বৃক্ষমেলায় অংশগ্রহণকারী সেরা নার্সারি স্টলগুলোর মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। ডিসি উদ্যান চত্বরে আয়োজিত এ বৃক্ষমেলায় ৫০টি স্টল বসেছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র্যালি ও প্রীতি ফুটবল...
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র্যালি ও...
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল...
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য দৃষ্টান্ত
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য...
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি...
ঘরে বসে আয়ের নামে প্রতারণা
ঘরে বসে আয়ের নামে প্রতারণা