
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসের মাধ্যমে ঢাকা ময়মনসিংহসহ বিভিন্ন জেলার গ্যাসের চাহিদা পূরণ হলেও এখানকার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। এমন মন্তব্য করেছেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলেন, আমরা এমন রাষ্ট্র চাই না যেখানে উন্নয়ন হলেও নিজের এলাকার মানুষ বঞ্চিত হয়। উন্নয়ন শুধু ঢাকায় নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সুষম বন্টন করতে হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্ত মঞ্চে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফ্যাসিবাদ বাদী সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশের পক্ষে ইনসাফের পক্ষে সর্বদা লড়াই করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার মানুষ প্রয়োজনে জীবন দিয়েছে কিন্তু আপোষ করেনি। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসের মাধ্যমে ঢাকা-ময়মনসিংহসহ বিভিন্ন জেলার গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে।ফ্যাসিবাদ আওয়ামী লীগকে নিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা জানি ব্রাহ্মণবাড়িয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে বলেই তারা উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে।
আওয়ামী লীগের রক্ত চক্ষু শূল এই ব্রাহ্মণবাড়িয়া। কেন ব্রাহ্মণবাড়িয়া থেকে বার বার আন্দোলন তৈরি হয়েছে। ফলে শিক্ষা, স্বাস্থ্য রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন থেকে ব্রাহ্মণবাড়িয়াকে বঞ্চিত করে রাখা হয়েছিল।
এসময় এনসিপির সদস্যসচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...