
মোঃ বকুল হোসেন রাজশাহী (তানোর): রাজশাহীর তানোরে পানিতে ডুবে মৃগী রোগে আক্রান্ত যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১জুলাই) সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চকপাড়া বনকেশর গ্রামে ঘটে এমর্মান্তিক ঘটনাটি।
নিহত যুবক চকপাড়া বনকেশর গ্রামের জানে আলমের পুত্র জুবায়ের হোসেন (২০)।
জানা গেছে, নিহত যুবক জুবায়ের হোসেন কে বাড়ির পাশে থাকা আজহার আলী নামের একব্যক্তির পুকুরে মরে ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করেন।
গ্রামবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জুবায়ের হোসেন দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে সে পুকুরে গোসল করতে নামলে মৃগী রোগ উঠতো।
এবার সবার অগোচরে কখন পুকুরে নেমেছে কেউ দেখতে পায়নি। সকাল সকাল তার ভেসে উঠা লাশ প্রতিবেশীরা দেখতে পেয়ে তার পরিবার কে খবর দেন।
পরিবারের লোকজন এসে জুবায়ের হোসেনের লাশ শনাক্ত করে। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনে ধর্মঘট
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনে ধর্মঘট
ইরাকে নামতে পারেনি ইরানি ফুটবলারদের বিমান
ইরাকে নামতে পারেনি ইরানি ফুটবলারদের বিমান
তরিকুল ইসলাম একজন সফল রাজনীতিবীদ ছিলেন-আশরাফুল আলম বাবু
তরিকুল ইসলাম একজন সফল রাজনীতিবীদ ছিলেন-আশরাফুল...
বাংলাদেশ সফরে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার
বাংলাদেশ সফরে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার
ইয়েমেনে সেনাবাহিনীর ৮৭৪ হামলা, ১৯০ হুথি নিহত
ইয়েমেনে সেনাবাহিনীর ৮৭৪ হামলা, ১৯০ হুথি...
পাবনায় ব্যাংকে আগুন, জয়বাংলা স্লোগান
পাবনায় ব্যাংকে আগুন, জয়বাংলা স্লোগান