সারিয়াকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী সহ আটক ০২

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ , ১ জুলাই ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

সুলতান, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী সহ দুইজনকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার হাটশেরপুর ইউনিয়নে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এসময় ২৫ গ্রাম গাজা ও দেশীয় অস্ত্র সহ হাসনাপাড়া এলাকার মৃত হবিবর রহমানের ছেলে ফিরোজ আলম (৫৯) এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম সহ একই এলাকার সোলেমান আকন্দের ছেলে আব্দুর রশিদ (৪০) কে আটক করা হয়।

মঙ্গলবার সকালে সারিয়াকান্দি আর্মি ক্যাম্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে ১৯০০ টাকা জরিমানা সহ ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান জানান, সারিয়াকান্দি সেনা ক্যাম্পের অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র সহ দুইজনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।