
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো. নুরুজ্জামাল লস্কর(তপু) বলেছেন, দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
যুবকদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে।তিনি বলেন, সুন্দর দেশ গড়তে হলে একটি সুন্দর তরুণ প্রজন্ম তৈরি করতে হবে। একইসঙ্গে মাদকমুক্ত এবং ডিভাইস আসক্তিবিহীন প্রজন্ম গড়ে তুলতে হবে।
সোমবার(২১ জুলাই) বিকেলে সরাইল উপজেলার টিঘর পশ্চিমপাড়া মাঠে টিঘর কর্তৃক আয়োজিত ঘরোয়া মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দেশের তরুণ প্রজন্মকে ডিভাইস আসক্তি ও মাদক থেকে দূরে রাখার জন্য খেলাধুলা বড় ভূমিকা পালন করবে বলে মন্তব্য করে, অ্যাডভোকেট মো. নুরুজ্জামান লস্কর তপু বলেন,”আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। তাদের নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মোহাম্মদ আলী, সরাইল সদর বিএনপির সভাপতি মো. কাজল মিয়াসহ এলাকার ময়মুরুব্বী ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের খেলার আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।উপজেলা টিঘর হেলুয়া টেলিকম একাদশ ট্রাই বেকারে বিজয় অর্জন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ভারত থেকে স্বৈরাচারী শেখ হাসিনাকে ফেরানোর আশা সরকারের
ভারত থেকে স্বৈরাচারী শেখ হাসিনাকে ফেরানোর...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত