
আব্দুর রাজ্জাক,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৬ জুলাই) সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।
তিনি বলেন, জুলাই মাসের অভ্যুত্থানে অনেকেই শহীদ হয়েছেন। কিন্তু শহীদ আবু সাঈদ হচ্ছেন ব্যতিক্রম। তিনি গ্রামের মধ্যবিত্ত পরিবারের ছেলে এবং বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছিলেন। পৃথিবীর যে কোন আন্দোলন একটি ঘটনা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে রূপ দেয়। শহীদ আবু সাঈদ হচ্ছে আন্দোলনের আইকনিক। গণতন্ত্র ও মুক্তিকামী মানুষ হিসেবে সেদিন আবু সাঈদ তার বুক পেতে দিয়েছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই আন্দোলনের সদস্য, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
অতিথিরা জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও গল্প বলা অনুষ্ঠান বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...