
আব্দুর রাজ্জাক,কমলগঞ্জ : মৌলভীবাজারের কমলগঞ্জে বিশেষ অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও বিক্রির নগদ টাকাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) বিকাল সাড়ে ৫টার দিকে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগান (বাজার লাইন) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সুভদ্রা বুনার্জি ও তার স্বামী বিরেন বুনার্জি তাদের ঘরে গাঁজা বিক্রির জন্য মজুদ রেখেছেন। অভিযান টের পেয়ে বিরেন বুনার্জি কৌশলে পালিয়ে যান।
পরবর্তীতে নারী পুলিশের সহায়তায় সুভদ্রা বুনার্জিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তল্লাশির সময় তার ঘরে তল্লাশি করে ১টি নীল পলিথিনে মোড়ানো ১কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি কাগজের বাক্সে মাদক বিক্রির ৯০০ টাকা জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নারী তার স্বামীর সহায়তায় গাঁজা বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...