
আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে হওয়া চুক্তিতে অসংলগ্ন ছিল জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গত সরকারের সময় ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে কতগুলো চুক্তি হয়েছিল। এতে অনেক অসংলগ্নতা ছিল, সেগুলো রিভিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। দুটি বৈঠকেই সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা।
বৈঠক শেষে সিদ্ধান্তের বিষয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি আগামী ৫ আগস্ট উদ্বোধন করা হবে। এটার কাজ চলছে।
তিনি বলেন, আমাদের এলএনজির অপর্যাপ্ততা আছে, আমরা এলএনজি আনছি। এলএনজি আমদানির বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা বলেন, আরেকটি জিনিস আছে এটা গুরুত্বপূর্ণ। গত সরকারের সময় ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে কতগুলো চুক্তি হয়েছিল। এতে অনেক অসংলগ্নতা ছিল, সেগুলো রিভিউ করার জন্য…।
তিনি বলেন, এখানে অনেকগুলো বিদেশি কোম্পানি আছে। তাদের চুক্তিগুলো পর্যালোচনা করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে। এ জন্য আলাপ-আলোচনা করে আমরা এটা করবো। এ জন্য আইনি সহায়তা দরকার। সেটা করার জন্য আমরা একটা প্রস্তাব অনুমোদন করেছি। এখানে আইনি ব্যাপার আছে। একতরফা তো এটা করা যাবে না।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...
দীঘিনালায় যৌথ খামার গ্রামে পানি, স্যানিটেশন ও আয়বর্ধক...
দীঘিনালায় যৌথ খামার গ্রামে পানি, স্যানিটেশন...