
সুলতান, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর।
সোমবার (৩০জুন) সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী অভিযানে যমুনা নদীতে বিভিন্ন স্থানে পেতে রাখা ২ হাজার মিটার অবৈধ চায়না জাল (যার বজার মূল্য প্রায় ৭ লাখ টাকা) এবং ১৫০০ মিটার কারেন্ট জাল (যার বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা) জব্দ করা হয়।
এরপর জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল উপজেলার কালিতলা ঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আফিয়া সুলতানা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন জানান, এই ধরনের জাল দিয়ে ছোট-বড় সব মাছ ধরা পড়ে, ফলে প্রাকৃতিক মাছের উৎপাদন কমে যায় এবং জলজ প্রাণীর স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হয়। এমন অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চায়না দুয়ারী ও কারেন্ট জালসহ ক্ষতিকর সব ধরনের মাছ ধরার সরঞ্জাম নিষিদ্ধ করেছে সরকার। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এখনও কিছু অসাধু ব্যক্তি তা ব্যবহার করে আসছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...