
মজিবুর রহমানঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী ভরাপাড়া কামিল মাদ্রাসার শিক্ষক অধ্যাপক সুশান্ত কুমার সরকার আজ ৩৫ বছরের গৌরবময় শিক্ষকতা জীবন শেষ করে অবসর গ্রহণ করেছেন।
সোমবার (৩০ জুন) অবসরের শেষ দিনে তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করে মাদ্রাসা ক্যাম্পাস থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে সান্দিকোনা ভাড়াবাসায় পৌঁছে দেন সহকর্মীরা।
এই ব্যতিক্রমী বিদায় সংবর্ধনায় আবেগাপ্লুত হয়ে পড়েন সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক সুশান্ত কুমার সরকার। সহকর্মীদের সাথে সান্দিকোনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবুল আহমেদ,রাজঘাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ আশরাফুল আলমসহ আরও অনেকে।
১৯৯০ সালের ১ আগস্ট প্রভাষক হিসেবে এই মাদ্রাসায় যোগদান করেন তিনি। কর্মজীবনের প্রতিটি ধাপে নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে তিনি অধ্যাপক পদে উন্নীত হন।

তিনি বলেন, “একটি এনজিওতে চাকরি সূত্রে যশোর থেকে কেন্দুয়ায় আসি। এখানকার মানুষের আন্তরিকতা, ভালোবাসা এবং মাদ্রাসা শিক্ষকদের সহযোগিতায় আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছি। আমি ভিন্ন ধর্মাবলম্বী হলেও কখনো কোনো ভেদাভেদ অনুভব করিনি। বরং সবাই সবসময় পাশে থেকেছেন।”
অধ্যক্ষ তার বক্তব্যে বলেন, “অধ্যাপক সুশান্ত কুমার সরকারের কর্মনিষ্ঠা, সততা ও শিক্ষার প্রতি ভালোবাসা আমাদের জন্য অনুকরণীয়। তার অবদান মাদ্রাসার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
উপাধ্যক্ষ বলেন, “তিনি শুধু শিক্ষকই নন, ছিলেন আমাদের একজন ভালো বন্ধু, অভিভাবকসুলভ সহকর্মী। তার অভাব আমরা দীর্ঘদিন অনুভব করব।”
অবসরের এই মুহূর্তে সুশান্ত কুমার সরকারের প্রতি সহকর্মী, শিক্ষার্থী ও এলাকার মানুষের অগাধ ভালোবাসা প্রমাণ করে, প্রকৃত শিক্ষক কেবল পাঠদানেই নয়—মানবিকতা, সহনশীলতা ও সহমর্মিতার মধ্য দিয়েই সমাজে স্থায়ী ছাপ রেখে যান।
সুশান্ত কুমার সরকারের অবসর যেন নতুন এক যাত্রার শুরু হয়—এই কামনায় সকলের পক্ষ থেকে তাকে জানানো হয় শুভকামনা ও শ্রদ্ধা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...