
মোঃ আবু হানিফ, শেরপুর:শেরপুর জেলার পৌরসভাধীন কসবা এলাকায় অবস্থিত হযরত শাহ কামাল (র) মাজারের ঈদগাহ মাঠ ও মসজিদ সংস্কারের ভিত্তি স্থাপন করা হয়।
০২ জুন (সোমবার) বিকেল ৪ টায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘদিনের দাবিতে মাজার সংলগ্ন ঈদগাহ মাঠ ও পুরাতন মসজিদের সংস্কারের ভিত্তি স্থাপন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
ভিত্তি স্থাপন শেষে মাজার চত্বরের পাশে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাজার কমিটির আহ্বায়ক জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী৷
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আঃবাতেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম, সাবেক মাজার কমিটির সাধারণ সম্পাদক এটিম আমির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমানসহ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, দানশীল ব্যাক্তিবর্গ ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিগণ।
বক্তারা বলেন,ঈদ ও জুমার নামাজসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমকে আরও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে মসজিদের সম্প্রসারণ এবং ঈদগাহ মাঠের উন্নয়ন প্রয়োজন৷
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...