
বিশ্বব্যাপী সুপরিচিত সেবামূলক সংগঠন রোটারী ইন্টারন্যাশনাল-এর বাংলাদেশ চ্যাপ্টার, ডিস্ট্রিক্ট ৬৪ ও ৬৫ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো একটি বর্ণাঢ্য এওয়ার্ড অনুষ্ঠান।
রাজধানী ঢাকার শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, মিন্টু রোডে আয়োজিত এ অনুষ্ঠানে “গোল্ড প্রেসিডেন্ট” ও “রোটারিয়ান অব দ্য ইয়ার” হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন রোটারিয়ান ইঞ্জিনিয়ার এম. এম. কামাল উদ্দীন, পিএইচএফ।
রোটাবর্ষ ২০২৪-২০২৫-এ তাঁর কৃতিত্বপূর্ণ নেতৃত্ব, সামাজিক অবদান ও কার্যকর সেবাধর্মী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ “অ্যাওয়ার্ড অব অ্যাচিভমেন্ট” প্রদান করা হয়। এ সম্মাননা তুলে দেন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৪ ও ৬৫-এর কান্ট্রি কো-অর্ডিনেটর এবং পাস্ট গভর্নর ড. ইশতিয়াক এ জামান, পিএইচডি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ডিস্ট্রিক্টের পাস্ট গভর্নর, দেশ-বিদেশের রোটারিয়ান এবং সেবামূলক কাজে নিবেদিত অতিথিবৃন্দ।
এছাড়াও, রোটাবর্ষ ২০২৪-২০২৫-এ তাঁর নেতৃত্বাধীন রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস ক্লাবটিও ‘গোল্ড ক্লাব’ হিসেবে স্বীকৃতি লাভ করে, যা জেলার মধ্যে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হয়েছে।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার কামাল উদ্দীন বর্তমানে পেট্রোবাংলার অধীনস্থ বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেড-এ গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত রয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...