রূপগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ , ২ জুন ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

লিখন রাজ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ২০২৫ এর উপজেলা পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য় ও তয় স্থান অধিকারী ১৬২ জন বিজয়ীকে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, এনজেড গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানাসহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।