মানিকগঞ্জ পাটুরিয়া-আরিচা নৌরুটে ঘরমুখী যাত্রীদের চাপ বাড়ছে

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ , ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

মো: আজহার হোসেন,মানিকগঞ্জঃ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে নির্বিঘ্ন যাত্রী ও কোরবানির পশুবাহী যানবাহন পারাপার নিশ্চিত করতে প্রস্তুত ঘাট কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ বলেন বাড়তি চাপ সামাল দিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পশুবাহী ট্রাকগুলো যাতে ঘাটে এসে কোনো দুর্ভোগের শিকার না হয়ে সরাসরি ফেরিতে উঠতে পারে সে বিষয়ে বিশেষ নজর রাখা হয়েছে।

গত কয়েকদিনের বৃষ্টিতে ঘাটের পন্টুনে পানি উঠায় যাত্রী ও যানবাহনের কিছুটা সমস্যা হয়েছিল।

আজ বৃহস্পতিবার (৬ জুন২০২৫ ইং) ভোর থেকেই ঘরমুখী যাত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজে গন্তব্য স্থলে ঈদে পাটুরিয়া-আরিচা নৌপথ হয়ে দক্ষিণ- পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো মানুষ যাত্রা শুরু করেছে। এদিকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড দেখা গেল ঈদে ঘরমুখী মানুষের ঢলে বাসস্ট্যান্ড গুলি ফাঁকা হয়ে আছে।

ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আরিচা-কাজিরহাট নৌরুটে পাঁচটি ফেরি ও ১৩টি লঞ্চ চলাচল করবে। মহাসড়ক ও নৌরুটে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে সেনবাহিনী।এদিকে ঘাটগুলোতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানান।

ঈদের আগের ৪দিন ও ঈদের পরের ৩দিন সেনাবাহিনী সড়ক ও নৌপথে দায়িত্ব পালন করবে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর নজরদারি করবে। যাত্রাপথে যাত্রীদের নিরাপত্তা, যান চলাচলের শৃঙ্খলা রক্ষা এবং দালালচক্র বা অসাধু পরিবহন মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছ থেকে জানা গেছে।