
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মহিশালা বাজার এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ট্রাকচালক ফরহাদ গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে উপজেলার সাতৈর ইউনিয়নের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারীগামী ‘আলিফ-মীম’ পরিবহনের একটি লোকাল বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সামনাসামনি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় যানবাহনের চালকসহ অন্তত ১০ জন আহত হন।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। গুরুতর আহত ট্রাকচালক ফরহাদকে তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বোয়ালমারীর জয়নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বাস ও ট্রাক দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার মাত্রা দেখে মনে হচ্ছে, ভাগ্যক্রমে বড় ধরনের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।”
সড়কে সচেতনতা ও যানবাহন নিয়ন্ত্রণে রাখার বিষয়ে স্থানীয়রা প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...