
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জঃ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি), চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক তেলকুপি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে মাদক বিরোধী লিফলেট বিতরণ এবং জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ বেলাল হোসেন, সহকারী পরিচালক; মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি), চাঁপাইনবাবগঞ্জ। সভাপতিত্ব করেন, মোহাম্মদ নিজামুল হক, চেয়ারম্যান; শাহবাজপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাঃ কাসেদ আলি ও সভাপতি, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন। মোহাঃ বাদশাহ আলী মেম্বার, মোঃ মুনিরুল ইসলাম মেম্বার, মোঃ আব্দুর রশিদ মেম্বার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ, আরাফাত হোসেন, প্রতিষ্ঠাতা ও পরিচালক; আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন, শিবগঞ্জ ।
এসময় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ এলাকার (সকল) কোম্পানি কমান্ডার, সকল ক্যাম্প কমান্ডার বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা মাদকের কুফল, মাদকের ভয়াল থাবা, মাদক সেবনের পরিণতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সম্পর্কে তুলে ধরে বক্তব্য রাখেন। তাছাড়াও সীমান্ত দিয়ে যাতে কোন মাদক পাচার না হয়।
কেউ যাতে সীমান্ত অতিক্রম না করে, যারা মাদকের সাথে জড়িত তাদেরকে সামাজিকভাবে বয়কট করা, বিজিবিকে তথ্য দিয়ে সাহায্য করা এবং মাদক সেবন ও পাচার প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগী করার আহব্বান জানান
মন্তব্য লিখুন
আরও খবর
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট...
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান...
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবার পেল...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির...
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই কারবারী গ্রেপ্তার
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই...
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের সচেতনতা কার্যক্রম
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের...