
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ঈদ-উল- আযহা উপলক্ষে ছুটির আগে থেকেই ব্রাহ্মণবাড়িয়া গুরুত্বপূর্ণ স্হানে সেনাবাহিনীর কঠোর তদারকি ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
গত (১ জুন)আশুগঞ্জ টোল প্লাজা, সরাইল বিশ্বর, কাউতলী মোড় সহ ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্প এবং আশুগঞ্জ আর্মি ক্যাম্পের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে চেকপোস্ট, পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট এবং যানজট নিরসনে নেওয়া হয়েছে,কার্যকরী পদক্ষেপ।
ব্রাহ্মণবাড়িয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানান, ঈদের ছুটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে চলছে কঠোর নজরদারী, যাত্রীদের নিরাপত্তা, যান চলাচলের শৃঙ্খলা রক্ষা এবং দালাল চক্র ওঅসাধু পরিবহন মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
আশুগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার থেকে কথা বলে জানাযায়, যানজট নিরসনের লক্ষ্যে গত১জুন এবং ৩ জুন-২০২৫ তারিখে ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে সরাইল বিশ্বরোড় সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
ঈদ-উল-আযহা উপলক্ষে বিভিন্ন গরুর হাটে যেন কোন প্রকার চাঁদাবাজি না হয়,সেই বিষয়েও সেনাবাহিনী সজাগ রয়েছে, মোবাইল টহল দলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
এ সকল কার্যক্রমের ফলে সাধারণ জনগণ ঈদ যাত্রায় স্বস্তি অনুভব করছেন, এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও স্বাভাবিক রয়েছে।ঈদ যাত্রায় নিরাপত্তাও শৃঙ্খলা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া সেনাবাহিনী চেকপোস্ট ও মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...