
পাইকগাছায় ঘের ব্যবসায়ী মিজানুর রহমান কে কুপিয়ে জখম করার ঘটনায় এলাকাবাসী সন্ত্রাসী শফি ও তার সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে।
মঙ্গলবার বিকালে উপজেলার কাটাখালী বাজারে ৩ ইউনিয়নের মানুষ উক্ত মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মন্টু, মহিলা দলের নেত্রী রেহানা পারভীন, যুবদল নেতা মোস্তফা গাজী, আহত মিজানুরের ছেলে ইমরান সরদার, শেখ বজলুর রহমান, শাহরিয়ার বাবু, শেফালী বেগম, লুৎফর রহমান ও রহিমা খাতুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী শফির কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। মাদক ব্যবসা থেকে শুরু করে ডাকাতি, লুটপাট ও চাঁদাবাজি সহ নানা ধরনের অপরাধ মূলক কাজ করছে শফি ও তার লোকজন। তার অত্যাচারে ব্যবসায়ী ও নারী সহ সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। শফির এ কাজে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কিছু নেতা সহযোগিতা করছে এমন অভিযোগ এনে বক্তারা অবিলম্বে ওইসব নেতাদের দল থেকে বহিষ্কারের দাবি করেন। এছাড়া বক্তারা দ্রুত সময়ের মধ্যে শফি, আনারুল, ভাই রফিক, ভাইপো শাকিল ও সহযোগী শহিদুল ইব্রাহিম কে গ্রেফতার করে এলাকা সন্ত্রাস মুক্ত করার দাবি করেন।
উল্লেখ্য, ঈদুল আযহার দিন শনিবার রাত ৯ টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের নিজ বসতবাড়িতে ঘের ব্যবসায়ী মিজানুর কে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে ওই রাতেই শফির বসতবাড়ি ও তার সহযোগী এবং তাদের প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করেন।
এসময় স্থানীয় জনতা শফির বসতবাড়ি ও তার সহযোগীর ঔষধের দোকান থেকে দা, ছুরি, চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশের কাছে জমা দেয়। পরবর্তীতে রবিবার সকালে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন পূর্বক পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...