পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ , ১১ জুন ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

এম জালাল উদ্দীন:পাইকগাছা

পাইকগাছায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে কানাখালী ফুটবল একাদশকে হারিয়ে কয়রা চান্নিরচক একাদশ জয়লাভ করেছে।

মঙ্গলবার(১০ জুন) উপজেলার বগুড়ার চক হাইস্কুল মাঠে আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ।

পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডের ছাত্রদল, যুবদল,কৃষকদলের আয়োজনে খেলার পুরস্কার বিতারণী অনুষ্ঠানে ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান গাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, এড.সাইফুদ্দিন সুমন, মিজান জোয়াদ্দার, মফিজুল ইসলাম টাকু।

এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবনেতা হুরায়রা বাদশা, বিএম আকিজ উদ্দিন, মনিরুজ্জামান মনি, শহিদুর রহমান শহীদ,রাসেল হুসাইন, আবু হানিফ মিলন, তৈয়ুবুর রহমান, বাহারুল ইসলাম, চায়েব আলী সানা,গাজী মিজান, নাসির,শাহ আলম,জয়নাল হোসেন, হুসাইন, ফরিদুল,জুয়েল রানা, বাচ্চু,কাদের সহ দলীয় নেতা কর্মী বৃন্দ।