
মোঃ সুমন ভূঁইয়া, নোয়াখালীঃ নোয়াখালীর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই বোন।
মারা যাওয়া দুই শিশু হলেন, একই ইউনিয়নের জানার বাপের বাড়ির নুরুদ্দিনের ছেলে মো.সিয়াম (৩) ও ফারুক হোসেনের মেয়ে ফাতেমা আক্তার (২)।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গোরাপুর গ্রামের জানার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিশু দুটি দুপুরের দিকে বসত ঘরের সামনে খেলা করছিল। খেলতে খেলতে তারা বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর দীর্ঘ সময় তাদের খুঁজে পায়নি পরিবারের লোকজন। পরে দুপুর ২টার দিকে তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...