প্রাথমিক শিক্ষক সমিতি ত্রিশাল শাখার কমিটি গঠন

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ , ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

বাংলাদেশ প্রাথমিক শিবাংলাদেশক্ষক সমিতির ময়মনসিংহের ত্রিশাল উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে নিজবাখাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানকে সভাপতি এবং ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গতকাল বুধবার(০৪ জুন) সমিতির প্যাডে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম তোতা এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ ভুঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে পলাশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মনসুরকে নির্বাহী সভাপতি, ত্রিশাল ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রুকুনুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক,  পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিএম রেজাউল করিমকে দপ্তর সম্পাদক এবং কাশিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল কবীরকে অর্থ সম্পাদক করা হয়েছে।