
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শসা খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের নারী ও শিশুসহ অন্তত শতাধিক লোকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের দক্ষিণ শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর অবস্থায় কয়েক জনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া সংঘর্ষে আহত অন্তত ৮১ জন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন হাসপাতাল সূত্রে জানা যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাসিরনগরের দক্ষিণ শ্রীঘর গ্রামের সরকার বাড়ির বাসিন্দা জুয়েল তার জমিতে শসা চাষ করেছিলেন। দুই দিন আগে বড়বাড়ির মির জালালের ছেলে হৃদয় সেই খেত থেকে শসা খেয়ে ফেলেন।
এ নিয়ে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।এরই জের ধরে মঙ্গলবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ৪ ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের নারী ও শিশুসহ অন্তত শতাধিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল আলম সাংবাদিকদের বলেন, শসা খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সরকার বাড়ি ও বড় বাড়ি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...