
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন জলাশয়ে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তার সারোয়ার হোসেনে’র নেতৃত্বে সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার যোগানিয়া ইউনিয়নের মালিজি নদী, কাটাখালি খাল ও বড়বিলা বিলে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ২০টি চায়না দুয়ারি জাল, ২টি ভীম জাল এবং ১টি মশারি জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা।
অভিযান শেষে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলার জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার, সিনিয়র সহকারী পরিচালক সুলতানা লায়লা তাসনিম এবং উপজেলা মৎস্য অফিসার ও অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এ নিয়ে উপজেলা মৎস্য অফিসার সারোয়ার হোসেন বলেন, মৎস্য সম্পদ রক্ষায় ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন জলাশয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেলা মৎস্য কর্মকর্তা বলেন, “অবৈধ জাল ব্যবহার করে মাছ আহরণ প্রাকৃতিক জলজ জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজননের জন্য মারাত্মক হুমকি। তাই এসব প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...