• দেশজুড়ে প্রধান সংবাদ
  • নকলায় কৃতি সন্তানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত

নকলায় কৃতি সন্তানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ , ১৫ জুন ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

হাসান মিয়া, নকলা: শেরপুরের নকলা উপজেলায় কৃতি সন্তান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মু. ফারদিন হাসান হাসিবের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ।

নকলা কল্যাণ ফোরামের চেয়ারম্যান হিসেবে তার নেতৃত্বে রবিবার (১৫ জুন ২০২৫) নকলা পৌরসভার ৪নং ওয়ার্ডের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়।

ক্যাম্পে চারজন অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসক প্রায় দুই শতাধিক দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। এছাড়াও রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়, যা রোগীদের মধ্যে ব্যাপক স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ পায়।

উক্ত অনুষ্ঠানে জালালপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং আয়োজকদের এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এ প্রসঙ্গে আয়োজক মু. ফারদিন হাসান হাসিব বলেন,
“আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবনে শিখেছি—মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। আজ জালালপুরের মানুষের মুখে হাসি ফোটাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

অসহায়দের পাশে দাঁড়াতে পারলে সেটাই আমাদের প্রকৃত সার্থকতা। ভবিষ্যতেও নকলার মানুষের জন্য কাজ করে যেতে চাই ইনশাআল্লাহ।”

আয়োজকপক্ষ জানায়, ভবিষ্যতেও নকলায় নিয়মিত এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।