জাতীয় নাগরিক পার্টি শেরপুর জেলা শাখার সমন্বয় কমিটি গঠন

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ , ১৪ জুন ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

হাসান মিয়া, নকলা: জাতীয় নাগরিক পার্টির শেরপুর জেলা শাখার নতুন সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ইঞ্জিনিয়ার মোঃ লিখন মিয়াকে প্রধান সমন্বয়কারী এবং আলমগীর কবির মিথুনকে যুগ্ম সমন্বয়কারী করে ৩০ সদস্যের এই কমিটির অনুমোদন দেওয়া হয় ১৩ জুন।

এ অনুমোদনপত্রে স্বাক্ষর করেন দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। পরদিন ১৪ জুন দলটির ফেসবুক পেজে কমিটির তালিকা প্রকাশ করেন দপ্তর বিভাগের যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত।

কমিটিতে আরও যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন লুৎফর রহমান লাজু, আর কে রেজা, ফিরোজ আহমেদ, এসএম রশিদ সিরাজী নিপুণ ও তারা ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন জেলার বিভিন্ন এলাকার ২৫ জন নেতাকর্মী।

জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর কবির মিথুন বলেন, “জেলা জুড়ে দলকে সংগঠিত করতে আমরা সকলে মিলে কাজ করব।” তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।