
জয়পুরহাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে টানা ৪র্থ দিনের মত প্রায় ৬শ জন বাসযাত্রীর ১ লাখ ৬০ হাজার টাকা ফেরত দিয়েছে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের একটি দল।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ঢাকাগামী বিভিন্ন পরিবহন কোম্পানি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছিল।
এ অভিযোগের ভিত্তিতে গত ১০ জুন থেকে এখন পর্যন্ত জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই ও ক্ষেতলাল উপজেলায় পৃথক চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে যাত্রীদের টিকিট যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে বিভিন্ন পরিবহন কোম্পানিকে অতিরিক্ত অর্থ ফেরত দিতে বাধ্য করা হয়।
জয়পুরহাট অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী বিষয়টি নিশ্চিত করে জানান, গত চারদিনে জেলায় প্রায় ৫৮৬ যাত্রীর কাছে ১ লাখ ৫৮ হাজার ৯৪০ টাকা ফেরত দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...