কমলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ , ২৭ জুন ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ১১তম বারের মতো ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। এ উপলক্ষে রথযাত্রা উদযাপন পরিষদের উদ্যোগে ৯ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকেল ৫টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ী মন্দির থেকে একটি বর্ণাঢ্য রথযাত্রা শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।

রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি প্রমেশ পালের সভাপতিত্বে এবং সুমন দে’র সঞ্চালনায় আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন

ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশীদ

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা

পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর

দুর্গাবাড়ী পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, সাধারণ সম্পাদক লিটন দত্ত প্রমুখ।

রথযাত্রা শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দুর্গাবাড়ীতে এসে শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

৯ দিনব্যাপী মাঙ্গলিক অনুষ্ঠান

রথযাত্রা উপলক্ষে দুর্গাবাড়ীতে প্রতিদিন অনুষ্ঠিত হবে –

মঙ্গল আরতি, দর্শন আরতি, গীতা পাঠ, মহাভোগ রাগ, ধর্মীয় আলোচনা, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, ভাগবত কথা, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠান।

উপজেলার বিভিন্ন স্থানে রথযাত্রা আয়োজন

রথযাত্রা উপলক্ষে উপজেলার রহিমপুর ইউনিয়নের জগন্নাথ মন্দিরে ধর্মীয় আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ নয়ন লাল দেব। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

একই দিনে বিকাল ৪টায় রথযাত্রা শোভাযাত্রা বের হয়:

কমলগঞ্জ ইসকন মন্দিরে নামহট্ট সংঘ

শমশেরনগর কালিবাড়ি ও চা বাগান

আলীনগর, পাত্রখোলা, চাম্পারায় ও কুরমা চা বাগান

এছাড়াও পতনঊষার, শ্রীসূর্য্য, মৃর্ত্তিঙ্গা চা বাগান, সিদ্ধেশ্বরপুর, কালারায়বিল, তিলকপুরসহ উপজেলার বিভিন্ন মঠ-মন্দিরে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন চলছে।