
নড়াইলের লোহাগড়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাইদুর রহমান মিয়া নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ জুন) বিকেলে জয়পুর ইউনিয়নের মধুমতি নদীর আস্তাইল এলাকায় বালুর চর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মধুমতি নদীর আস্তাইল এলাকায় বালুর চর আদালত কর্তৃক ইজারা স্থগিত আদেশ জারি হয়।
আদালতের আদেশ অমান্য করে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছিলো। পরে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার গোয়াগাছিয়া গ্রামের সাদেক মিয়ার ছেলে সাইদুর রহমান কে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত এবং দ্রুত ওই এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
এসময় পলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র বলেন, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক