
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা সেনা রিজিয়নের অন্তর্গত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দীর্ঘদিন ধরে আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) সিন্দুকছড়ি জোন সদর প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির জন্য ঢেউটিন, গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ এবং অসুস্থ ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি।
জোন কমান্ডার তাঁর বক্তব্যে বলেন, “সেনাবাহিনী কেবলমাত্র নিরাপত্তা বিধানে নয়, সমাজের সার্বিক উন্নয়নে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।”

তিনি উপস্থিত সবাইকে দলমত নির্বিশেষে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে বসবাসের আহ্বান জানান এবং ভবিষ্যতেও সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমে সক্রিয় সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও কল্যাণমুখী উদ্যোগে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...