
সুকুমার ঋষি পোরশা নওগাঁঃ নওগাঁর পোরশায় গভীর রাতে বাগানের আম চুরি করতে এসে আটক হয়েছে দুই চোর। আটকৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদরের সংকরবাটি বটতলা গ্রামের নুরুল হুদার ছেলে জাহিদ হাসান (২৫) এবং একই এলাকার দাড়িয়াপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে একেএম বাদরুল আলম (৪৮)।
জানা গেছে,গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে আটকৃত দু’জন ২টি ট্রাক্টর ও তাদের সংঘবদ্ধ প্রায় অর্ধশতাধিক সহযোগীদের নিয়ে আম চুরি করতে আসে পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের বড়গ্রামে। তারা ওই এলাকার ডা. সাইদুর রহমানের একটি বড় বাগানের আম চুরি করতে শুরু করে।
পাহারাদার টের পেয়ে কৌশলে বাগান মালিক ও স্থানীয়দের জানান। বাগান মালিক ও এলাকাবাসীর ফোন পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয় জাহিদ হাসান ও বাদরুল আলমকে। অভিযানের টের পেয়ে পালিয়ে যায় তাদের সংঘবদ্ধ সহযোগীরা। এসময় ঘটনাস্থল থেকে ২টি ট্রাক্টর ও ৭০ ক্যারেট আম জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক জানান, এ ঘটনায় বাগান মালিক ডা. সাইদুর রহমান বাদি হয়ে থানায় মামলা করেছেন। আটকৃতদের জেল হাজতে পাঠানোর প্রস্ততি চলছে বলেও তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...