সরাইল সরকারী কলেজ ছাত্রদলের নতুন কমিটির আনন্দ মিছিল

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ , ৩০ জুন ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সরাইল সরকারী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সরকারী কলেজ ছাত্রদলের আয়োজনে সোমবার (৩০ জুন) বিকাল৫টায় উচালিয়া পাড়া চত্বরে থেকে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আনন্দ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম মানিক, সদর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুল আমিন মাস্টার, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান,সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো. নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহমেদ বিজয়,সাংগঠনিক সম্পাদক মো. ফাহাদ খান,অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. জিহাদ,সিনিয়র সহ সভাপতি মো. মুস্তফা,সরাইল সরকারি কলেজ ছাত্রদল নেতা মো. সারোয়ার মিয়া, মো. মিনহাজুল ইসলাম রনি,মো. সিজান ভুইয়া, মো. দিগন্ত,সাবেক সরাইল কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাজমুল ইসলাম নাজ,সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মীর ওয়ালিদ উদ্দিন সাক্কাত, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ মো. জুনায়েদ, সাবেক যুগ্ন আহবায়ক মৃধা মো. সোহাগ,সাবেক উপজেলা সদস্য সোলাইমান আহমেদ রিমন, সরাইল উপজেলা ছাত্রদল নেতা মো. ফুয়াদ খান, উপজেলা ছাত্রদল নেতা ফজল আহম্মেদ, পাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাবেক সদস্য(১) জিসান খান, পাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলবিন তালুকদার, অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হাসান রিয়াদ,পানিশ্বর ইউনিয়ন ছাত্রদল নেতা আমজাদ মিয়া,নোয়াগাও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো.আজাদ প্রমুখ।

উপস্থিত বক্তারা বলেন, বিগত দিনের প্রতিটি আন্দোলন সংগ্রামে সরাইল সরকারী কলেজ ছাত্রদল রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে।

আগামীতেও তারা কেন্দ্র ঘোষিত দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে অগ্রণী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।