
মানিকগঞ্জে সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালে’এবং আল-মদিনা জেনারেল হাসপাতালকে বিভিন্ন অনিয়মের অভিযোগে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( নেজারত শাখা ) মো. আহসান উল হক মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালকে ২০ হাজার টাকা এবং আল-মদিনা জেনারেল হাসপাতালকে ৭০ হাজার জরিমানা করা হয়।
আজ (২৬ শে জুন ২০২৫) বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( নেজারত শাখা ) মো. আহসান উল হক এই অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, হাসপাতাল দুটিতে প্রয়োজনীয় ডাক্তার ও নার্স না থাকাসহ একাধিক অনিয়ম পাওয়া যায়।
আল-মদিনা হাসপাতালে অভিযানের সময় লাইসেন্স পাওয়ার জন্য যে সব নিয়ম লাগে সেই সব নিয়ম পূরণ না করার কারণে লাইসেন্স পায় নাই এবং দীর্ঘদিন যাবৎ লাইসেন্স ছাড়াই হাসপাতাল চালাচ্ছেন।
মোঃ আহসান উল হক বলেন এই অপরাধের জন্য আমরা তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছি এবং কিছু নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে সেই সব নিয়ম গুলো পালন না হলে আমরা আরো কঠিন ব্যবস্থা গ্রহণ করব।
এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।
পরবর্তীতে সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালে ডিউটি ডাক্তার না থাকা ও হাসপাতাল কর্তৃপক্ষের কিছু গাফিলতির কারণে তাদেরকেও জরিমানার আওতায় আনা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...