মানিকগঞ্জে অবৈধ পাচার ও মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালন 

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ , ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলার আয়োজনে এই উৎসব বন্ধন পালিত হয়েছে।আজ (২৬শে জুন ২০২৫) বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় হইতে একটি র‍্যালি মানিকগঞ্জ শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুগ্ম সচিব, মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডঃ মানোয়ার হোসেন মোল্লা
এই উপলক্ষে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আতিকুল মামুন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ডাঃ মোঃ খুরশিদ আলম সিভিল সার্জন মানিকগঞ্জ,মোহাম্মদ নাজমুল হাসান খান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি অতিরিক্ত দায়িত্বে, জেল সুপার মানিকগঞ্জ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মাদকবিরোধী গঠনমূল বক্তব্য রাখেন,শিক্ষক ও মাদকবিরোধী কর্মকাণ্ডে ভূমিকা রাখায় কয়েকটি মাদক নিরাময় কেন্দ্রের প্রধানরা তাদের কথা উপস্থাপন করেন, সভায় একটি সচেতনতামূলক ভিডিও দেখানো হয় ।