
মজিবুর রহমানঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ‘জাম্বুস রেঞ্জ ফার্ম’ থেকে চুরি হওয়া চারটি ষাঁড় গরু নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর গ্রাম থেকে উদ্ধার করেছে পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ। এ সময় গরুবোঝাই একটি পিকআপ ভ্যান ও চালক হৃদয়কে আটক করা হয়।
পরে রোববার (১৫ জুন) রাত ১২টার দিকে গরুগুলো, পিকআপভ্যান ও চালক হৃদয়কে সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৪ জুন বিকালে চোরাইকৃত গরুগুলো পিকআপ ভ্যানে করে মোজাফরপুরে নিয়ে আসে চালক হৃদয়। সে সময় হৃদয় গরুগুলো তার ভগ্নিপতি মোজাফরপুর গ্রামের জুয়েল মিয়ার কাছে রাখে। বিষয়টি স্থানীয়দের সন্দেহজনক মনে হলে তারা গোপনে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পেমই তদন্ত কেন্দ্রের এসআই শফিউল আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ উপস্থিতি টের পেয়ে চালক হৃদয় পিকআপ ভ্যান নিয়ে এবং তার ভগ্নিপতি জুয়েল সেসময় পালিয়ে যায়।
এদিকে পুলিশ চারটি গরু উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য রেনু মিয়ার জিম্মায় রাখে। এদিকে গরু উদ্ধারের বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরে ‘জাম্বুস রেঞ্জ ফার্ম’-এর মালিক সিংগাইর থানায় একটি চুরি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১৪, তারিখ: ১৫ জুন ২০২৫)।
পরবর্তীতে এসআই শফিউল আলম পিকআপ ভ্যান ও চালক হৃদয়কে শনাক্ত করে আটক করতে সক্ষম হন। তার দেয়া তথ্যে গরুর প্রকৃত মালিক নিশ্চিত হওয়া যায়।
এসআই শফিউল আলম জানান, “১৪ জুন বিকেলে মোজাফরপুরে পাকাসড়কের পাশে চারটি ষাঁড় গরু বিক্রি হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে গরুগুলো উদ্ধার করি।
এরপর তদন্ত চালিয়ে চালকসহ গাড়ি আটক করে মালিকের কাছে গরু ফেরত পাঠানো হয়। তিনি আরও জানান, উদ্ধার হওয়া চারটি ষাঁড় গরুর বাজারমূল্য আনুমানিক ৮ লাখ টাকা হবে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...