
ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া ও বেটিং চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত রবিবার (২২ জুন) রাতে বিজয়নগর ও আখাউড়া থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—দেলোয়ার জাহান ঝন্টু (২৫) ও মো. ফাহিম (২৫)। তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের এলাকায় অনলাইন জুয়া ও বেটিং সাইটের স্থানীয় এজেন্ট হিসেবে সক্রিয় ছিল।
জেলা ডিবি সূত্র জানায়, আটককৃতরা মোবাইল ব্যাংকিং ও বিভিন্ন ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে জুয়ার অর্থ লেনদেন করত। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ম্যাসেজিং অ্যাপে প্রলোভন দেখিয়ে মানুষকে অনলাইন জুয়ায় অংশ নিতে উৎসাহিত করত। তাদের হেফাজত থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি ল্যাপটপ ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। পরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করলে তারা জিজ্ঞাসাবাদে অনলাইন জুয়া ও বেটিংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে তাদের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...