
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্ক ব্রঙ্কসের ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুলের ছাত্রী হাইস্কুল গ্রাজুয়েট এলিজাবেথ গোমেজ রামিরেজ এই বছর আহমদ সোহান মেমোরিয়াল স্কলারশিপ পেয়েছেন।
গত ২৪শে জুন ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুল মিলনায়তনে গ্রাজুয়েশন অনুষ্ঠানে এই স্কলারশিপ প্রদান করা হয়।স্কুলের প্রিন্সিপাল মিস ভ্যারেনা কাবারকাস হাইস্কুল গ্রাজুয়েট এলিজাবেথ গোমেজ রামিরেজ কে এই বৃত্তি প্রদান করেন।
এই সময় আহমদ সোহানের পিতা সিরাজ উদ্দিন সোহাগ ও মাতা জাহানারা লক্ষ্মী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ব্রঙ্কসের ইন্টারন্যাশনাল কমিউনিটি হাইস্কুলের ছাত্র বাংলাদেশী বংশোদ্ভূত মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সন্তান আহমদ সোহান ২০১০ সালে নিউইয়র্কে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এবং তার স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য স্কুল কর্তৃপক্ষ ২০১১ সাল থেকে প্রতিবছর এই বৃত্তি প্রদান করে আসছে।
মরহুম আহমদ সোহানের পিতা সিরাজ উদ্দিন আহমদ সোহাগ তার ছেলে আহমদ সোহানের নামে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রামে আহমদ সোহান সোনালী হাইস্কুল প্রতিষ্ঠা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...