• রাজনীতি শীর্ষ সংবাদ
  • ব্যারিস্টার রুমিন ফারহানা’র সমাবেশ প্রতিহত করার হুঁশিয়ারি ও কালো পতাকা মিছিল

ব্যারিস্টার রুমিন ফারহানা’র সমাবেশ প্রতিহত করার হুঁশিয়ারি ও কালো পতাকা মিছিল

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ , ২৮ জুন ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা’কে প্রধান অতিথি করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র চুন্টা ইউনিয়নেঅনুষ্ঠিত হতে যাওয়া সমাবেশকে অবৈধ বলে দাবি করেছেন ইউনিয়ব বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পাশাপাশি সমাবেশ ঠেকাতে আজ (২৮ জুন) চুন্টা সেন বড়ি ও বাজার এলাকায় সমাবেশকে কেন্দ্র করে কালো পতাকা বিক্ষোভ মিছিল করেছেইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। বিক্ষোভকারি বিএনপি নেতাদের দাবি, দলীয় পদধারী ও ত্যাগী নেতাদের সঙ্গে যোগাযোগ না করে করে সুবিধাবাদী আওয়ামী লীগের দোসরদের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় ব্যারিস্টার রুমিন ফারহানা’র মতো একজন কেন্দ্রীয় নেত্রী আসা তাঁর নিজের ও দলের জন্যে লজ্জার।

গতকাল শুক্রবার (২৭ জুন) সকাল ১১ টায় চুন্টা বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে এ দাবি করেন তারা।প্রতিবাদ সমাবেশে চুন্টা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকতার মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য লিয়াকত আলী, উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, চুন্টা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. ইয়াসিন, জেলা কৃষকদলের সদস্য আকতার মিয়া, চুন্টা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আকাঈদ, দস্য সচিব উজ্জ্বল মিয়া, চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. ছালেক, চুন্টা ইউনিয়ন জাসাসের সভাপতি মো. খোকন মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাজী আবুল কালাম,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

আজ শনিবার সকালে সরাইল চুন্টা ইউনিয়নে ব্যারিস্টার রুমিন ফারহানার সমাবেশকে কেন্দ্র করে কালো পতাকা বিক্ষোভ মিছিল করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় স্থানীয় প্রশাসনের নজর রয়েছে এদিকে।