
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ গাজীপুর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন ন্যাশনানাল ডিফেন্স কলেজের ( এনডিসি) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল । সোমবার ১৪১ জনের প্রতিনিধি দলে
এনডিসির ফ্যাকাল্টি, কোর্স মেম্বার এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা/কর্মচারীগণ অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলটি সকালে বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনের সামনে পৌঁছালে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ ও পরিচালকবৃন্দ তাদের আন্তরিকভাবে স্বাগত জানান।
মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বারির গঠন, গবেষণা কর্মকাণ্ড, কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. মো. আব্দুর রশীদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ এবং পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো. মতিয়ার রহমান।
মতবিনিময় শেষে প্রতিনিধি দল বারির বিভিন্ন গবেষণাগার, প্রযুক্তিগত উদ্ভাবনী ইউনিট এবং গবেষণা মাঠ ঘুরে দেখেন। তাঁরা বারির বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল ফসলের জাত, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি নিয়ে বিস্তারিত অবহিত হন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বারির চলমান গবেষণা কার্যক্রম, কৃষির উন্নয়নে অবদান এবং উদ্ভাবনী অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। বারির বিজ্ঞানীদের গবেষণাকর্মে তারা আরও সাফল্য কামনা করেন। ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...