
এস এম রবিউল ইসলাম রুবেল (ফরিদপুর): ফরিদপুর জেলার নয়টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান। নিষ্ঠা, কর্মদক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে দায়িত্ব পালন করে তিনি জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় অনন্য অবদান রাখায় এ স্বীকৃতি অর্জন করেন।
রবিবার (১৫ জুন) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হয়। পরে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান, ফরিদপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীর, ও ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ প্রমুখ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সামগ্রিক কর্মতৎপরতা, সেবা মনোভাব এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ধারাবাহিক সাফল্যের জন্যই মাহমুদুল হাসানকে এই সম্মানে ভূষিত করা হয়।
এই অর্জন প্রসঙ্গে মাহমুদুল হাসান বলেন, “এই স্বীকৃতি শুধু আমার একার নয় — এটি আমার থানার প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম ও আন্তরিকতার ফল। আমি সবসময় চেষ্টা করেছি নিষ্ঠা, পেশাদারিত্ব এবং মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করতে। মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি, এবং ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের আস্থা অর্জনে কাজ করে যাব।”
এই অর্জনে বোয়ালমারীর সর্বস্তরের জনগণ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, একজন মানবিক ওসি হিসেবে মাহমুদুল হাসান আরও বড় দায়িত্বে দেশের সেবায় নিয়োজিত হবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...