ফরিদপুরে র‌্যাব-১০ এর পৃথক দুটি অভিযানে ‌গাজা ও ইয়াবাসহ ‌৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ , ১৬ জুন ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

আকাশ সাহা,ফরিদপুরঃ ফরিদপুরের ভাঙ্গায় ‌পৃথক দুটি অভিযানে ‌গাজা ও ইয়াবা ট্যাবলেট সহ ‌৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ‌ র‌্যাব-১০।

এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।গতকাল রবিবার আনুমানিক ২.৪৫ মিনিটের দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা টোলপ্লাজার সামনে অস্থায়ী চেকপোস্ট করাকালে দোলা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-ব১৫-০৯৪৫ তল্লাশী করে মালামাল রাখার বক্সের ভেতরে ট্যাগ নং- ২০৫৮৮৫ যুক্ত নেভী ব্লু-রঙের একটি লাগেজ হতে আনুমানিক ৩,১২,০০০/- (তিন লক্ষ বারো হাজার) টাকা মূল্যমানের ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে এবং ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। রাবেয়া বেগম (৩৭),স্বামী- মানিক মিয়া, সাং- মঈনপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও ২। জাহেনারা বেগম (৬০), স্বামী- মৃত মানিক মিয়া, সাং- দেউষ, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা বলে জানা যায়।অপর একটি অভিযানে বেলা আনুমানিক ৪.১০ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন নাজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৪,১২,৫০০/- (চার লক্ষ বারো হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ১৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ‌ মাদক ব্যবসায়ীদের নাম ১। মো: জামাল উদ্দিন (৪৩),পিতা- মো: নুরুল আমিন,সাং- জয়কৃষ্ণপুর, থানা- বেগমগঞ্জ,জেলা- নোয়াখালী ও ২। মো: সোহেল শেখ (৩২),পিতা- মো: সামসেল শেখ, সাং- ডাঙ্গী বাঙ্গালকান্দি, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর বলে জানা যায়।প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী।

তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।