
এম জালাল উদ্দীন:পাইকগাছা
পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩ জুন) সকাল ১০ টায় র্যালী পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রানি সম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, একাডেমি সুপার ভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, এসআই নুর আলম।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডলের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ওহাব, দেবাশীষ সরদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষক সহ ছাত্র ছাত্রীরা।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতাকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক