
নাহিদ হাসান নওগাঁ: “রাজনৈতিক, সাম্প্রদায়িক এবং সহনশীলতায় সুশাসন ও গণতন্ত্র চর্চা” শীর্ষক এক গুরুত্ববহ রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে ১৮ জুন ২০২৫, বুধবার। নওগাঁ আয়োজন অডিটোরিয়ামে আয়োজিত এ সংলাপের উদ্যোগ নেয় ডেমক্রেসিওয়াচ পরিচালিত ‘আস্থা’ প্রকল্প।
উক্ত সংলাপে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। তারা সকলেই একটি সহনশীল, অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক গণতন্ত্র গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নওগাঁ জেলা আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু,বিএনপির সদস্য সচিব বায়েজিদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আ. স. ম. সায়েম।
এছাড়াও অংশ নেন রানীনগর উপজেলার কাশিপুর ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান বাবু,নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউপি চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোসাদ্দেক করিম,নওগাঁ প্রেসক্লাব সভাপতি রায়হান আলম,জ্যেষ্ঠ সাংবাদিক কায়েস উদ্দিন
সংলাপ আয়োজনে সহায়তাকারী ‘আস্থা’ প্রকল্পের পক্ষে উপস্থিত ছিলেন,জেলা ক্লাস্টার কো-অর্ডিনেটর এস. এ. এম. মহিউদ্দিন মঈন,সিনিয়র ফিল্ড অফিসার আব্দুল মন্নাফ
অনুষ্ঠানে বক্তারা বলেন,গণতন্ত্রের চর্চা কেবল নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সহনশীলতা, মত প্রকাশের স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধা ও কার্যকর অংশগ্রহণের মাধ্যমেই একটি টেকসই গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা সম্ভব।
আলোচনায় রাজনৈতিক বিভাজন ভুলে দেশ ও সমাজের বৃহত্তর কল্যাণে একত্রে কাজ করার আহ্বান জানানো হয়।অংশগ্রহণকারীরা আস্থা প্রকল্পের এমন উদ্যোগকে সময়োপযোগী ও গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কার্যকর পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...