জুলাই শহিদদের স্মরণ ও কোকোর বিদেহী আত্মার কামনায় দোয়া ও আলোচনা সভা

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ , ৮ জুন ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী।

রোববার (৮ জুন) দুপুরে উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম খান। প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস. এম. জিলানী, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এস. এম. নুরুজ্জামান,যুবদলের সাবেক সহ-সভাপতি মাহাবুবুল হাসান ভূঁইয়া পিংকু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. টিপু সুলতান খান প্রমুখ।

বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে এক সাহসিকতা ও গণতান্ত্রিক চেতনার প্রতীক। এই শহীদদের রক্ত কখনও বৃথা যেতে পারে না। তাদের আত্মত্যাগের মধ্যেই লুকিয়ে আছে গণতন্ত্রের পুনরুত্থান।”

তারা প্রয়াত আরাফাত রহমান কোকোর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।