কমলগঞ্জ -শমসেরনগর সড়কের শ্যামেরকোনায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ , ৮ জুন ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ফাইল ছবি

আব্দুর রাজ্জাক,কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ-শমশেরনগর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৭ জুন) রাত ৯টায় শ্যামেরকোনার বনগাঁও এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান,কমলগঞ্জ-শমসেরনগর সড়কে কাছারীবাজার শ্যামেরকোনা এলাকায় দুটি দ্রুতগামী বিপরীত মুখি ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসকরা মোটরসাইকেল আরোহীরা শ্যামেরকোনা গ্রামের আনকার মিয়ার ছেলে জুবের মিয়া (২২) ও কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে কামরুল মিয়া (১৮)নিহত ঘোষনা করেন।

অপরদিকে গুরুত্বর আহত অবস্থায় মাহবুব মিয়া (২০)নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসসানী হাসপাতালে পাঠানো হয়েছে।