
জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি সাইফুল (৪৫) এর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে কালাই উপজেলার পাঁচপাইকা সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত সাইফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অপশন গ্রামের আবুল কাশেমের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, কালাই উপজেলার পাইকপাড়া সরকারপাড়া গ্রামে সকালে শ্যালক জুয়েল হোসেনের সাথে পারিবারিক বিষয়ে ভগ্নিপতি সাইফুল ইসলামের কথাকাটির এক পর্যায়ে শ্যালক জুয়েল তার ভগ্নিপতি সাইফুলকে ছুরিকাঘাত করলে রক্তাত্ব জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের শ্যালককে থানা হেফাজতে নেয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...