
“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছিতে তিন দিনব্যাপী জাতীয় ফল ও রপ্তানিযোগ্য আম মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বাছিরুল আলমসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ফলদ বৃক্ষের গুরুত্ব ও পুষ্টি চাহিদা পূরণে দেশি ফলের ভূমিকা তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও পরিবেশ সংরক্ষণে ফলদ গাছ রোপণের গুরুত্ব নিয়েও বক্তারা আলোকপাত করেন।
আলোচনা শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে দেশি-বিদেশি জাতের ফলদ গাছের চারা উপহার হিসেবে বিতরণ করেন অতিথিবৃন্দ।
মেলা ১৯ জুন থেকে ২১ জুন ২০২৫ পর্যন্ত চলবে। মেলায় দেশীয় বিভিন্ন মৌসুমি ফল, উন্নতজাতের রপ্তানিযোগ্য আম, কৃষি প্রযুক্তি, ফলজাত পণ্য এবং ফলদ বৃক্ষের প্রদর্শনী স্থান পেয়েছে। এতে অংশগ্রহণকারী কৃষক, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার প্রদানেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...