
দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়িঃ জেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৮ জুন ২০২৫) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের কলাবাগান এলাকার বৈঠক হল রুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূইয়া। তিনি পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত হতে উৎসাহিত করেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল দেওয়ানের সঞ্চালনায় এবং জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার প্রসার ও তরুণ প্রজন্মের উন্নয়নে ছাত্রদলের অবদান তুলে ধরেন এবং শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...